সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

জানুয়ারিতে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে জুভেন্টাস

Paris
Update : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১

এফএনএস : টানা দশম সিরি-এ শিরোপা জয়ের লক্ষ্যে নতুন বছরের প্রথম মাসেই কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে আন্দ্রে পিরলোর জুভেন্টাস। ইতালিতে পুরো জানুয়ারি মাস জুড়ে ব্যস্ত ফুটবল সূচীতে জুভেন্টাস নিজেদের কতটুকু মানিয়ে নিতে পারে সেটাই এখন মূল বিষয়। মৌসুমের শুরুটা মোটেই ভাল হয়নি, দু:শ্চিন্তাটা মূলত সেখানেই। বর্তমানে লিগ চ্যাম্পিয়ন তুরিনের জায়ান্টরা টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে। বড়দিন ও নতুন বছরের ছুটি কাটিয়ে এই সপ্তাহেই আবারো সিরি-এ মাঠে গড়াচ্ছে। শুধুমাত্র জুভেন্টাস নয়, জানুয়ারিতে অবশ্য প্রতিটি দলকেই বেশ ব্যস্ত সূচী পার করতে হবে। রোববার উদিনেসকে আতিথ্য দিবে জুভেন্টাস।

এরপরপরই এ মাসেই তাদের খেলতে হবে আরো পাঁচটি সিরি-এ ম্যাচ, সাথে রয়েছে ইটালিয়ান কাপ ও সুপার কাপ। গত দুই দশকে জুভেন্টাস ছাড়া সিরি-এ জেতার সৌভাগ্য হয়েছে শুধুমাত্র দুই মিলান ক্লাব এসি ও ইন্টার মিলানের। বর্তমানে এদুটি দলই টেবিলের শীর্ষে অবস্থান করছে। এন্টোনিও কন্টের রোমাকে এক পয়েন্টে পিছনে ফেলে শীর্ষে রয়েছে এসি মিলান। দ্বিতীয় স্থান থেকে ৬ পয়েন্ট পিছিয়ে থেকে তৃতীয় স্থানে রয়েছে রোমা। এসি মিলানের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে জুভেন্টাস।

যদিও তারা এক ম্যাচ কম খেলেছে। উদিনেসের পর জুভেন্টাস আগামী বুধবার সান সিরোতে এসি মিলানের মোকবেলা করবে। এরপর চতুর্থ স্থানে থাকা সাসোলোকে তুরিনে আতিথ্য দেবার পর ইন্টার সফরে যাবে। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের শীর্ষে থেকে নক আউট পর্ব নিশ্চিত করার পরও ঘরোয়া মৌসুমে ধারাবাহিকতা বজায় রাখতে পারছে না পিরলো শ্যিষরা। বেশীরভাগ ম্যাচেই তাদেরকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গোলের ওপর ভরসা করতে হচ্ছে। পর্তুগীজ এই সুপারস্টার ইতোমধ্যেই জুভেন্টানের ২৫টি লিগ গোলের মধ্যে ১২টি দিয়েছেন। এবারের লিগে এ পর্যন্ত জুভেন্টাস ছয়টিতে ড্র ও ছয়টিতে জয়ী হয়েছে। বড়দিনের আগে ফিওরেন্টিনার কাছে ঘরের মাঠে ৩-০ গোলের পরাজয় দিয়ে মৌসুমে প্রথম হারের স্বাদ গ্রহণ করেছে। পিরলো বলেছেন, ‘মাঝে মাঝে আমরা শতভাগ দিতে পারিনা।

এখন আবারো নতুন করে শুরু করতে যাচ্ছি। ভুলগুলো শুধরে নিয়ে যতটা এগিয়ে যাওয়া যায় সেটাই মূল লক্ষ্য।’ এক্ষেত্রে ইতালি ও জুভেন্টাসের সাবেক এই খেলোয়াড় ২০১৫-১৬ মৌসুম থেকে শিক্ষা নিতেই পারেন। ১০ ম্যাচ পরে টেবিলের ১২তম স্থানে থাকার পরও মৌসুম শেষে শিরোপটা ঠিকই ঘরে তুলেছিল জুভরা। মিলান কোচ স্টিফানো পিউলি বলেছেন, ‘এখনই শিরোপা নিশ্চিতের বিষয়টি একটু আগে ভাগে বলা হয়ে যাবে। জুভেন্টাস সব সময়ই ফেবারিট। গত নয় বছরে তারা সেটার প্রমান দিয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris