স্পোর্টস রিপোর্টার : জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগিতার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুর্গাপুর উপজেলা ভেন্যুতে পবা উপজেলা ও বাঘা উপজেলা গোল শুন্য ড্র করে পয়েন্ট ভাগাভাকি করে নিয়েছে। বাঘা উপজেলায় উদ্বোধনী দিনে মোহনপুর উপজেলা ও দুর্গাপুর উপজেলা গোল শুন্য ড্র করে।
দিনের অন্য খেলায় বাগমারা উপজেলা ভেন্যুতে তানোর উপেজলা ৩-০ গোলে পুঠিয়া উপজেলাকে পরাজিত করেছে। আজ বিরতী। কাল সোমবার গোদাগাড়ী উপজেলা ভেনুুতে পবা উপজেলা ও পুঠিয়া উপজেলা ফুটবল দল অংশ নেবে।