সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

এমসিসি টি-২০ প্রথম দিনে ৬ দলের সূচনা

Paris
Update : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : মার্ষ্টাস ক্রিকেট কার্নিভালে (এমসিসি) নিজ নিজ খেলায় জয় পেয়েছে রাজশাহী রয়েল, রাজশাহী রাইডার, ফাইটার রাজশাহী, বরেন্দ্র হিরোজ, নর্দান টাইটান ও রাজশাহী ঈগল। গতকাল শুক্রবার ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহীর আয়োজনে এমসিসি টি-২০ টুর্ণামেন্টে শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ-গ্রুপের প্রথম খেলায় গতবারের চ্যাম্পিয়ন কিংস ইলেভেন সিল্ক সিটিকে ২৭ রানে পরাজিত করে রাজশাহী রয়েল। রয়েলের বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ৩৫ বলে অপরাজিত ৬২ রান করেন। খেলার নিয়ম অনুযায়ী কোন ব্যাটার ৬০ রান করলে তাকে ব্যদ্ধতামূলক অবসর নিতে হয়।

এছাড়াও রুপম ২৯ বলে ৩২ রান করেন। এই মাঠে দিনের অপর খেলায় নর্দান টাইটান ৪ উইকেটে পরাজিত করে রাজশাহী সিক্সসারকে। টাইটানের টিংকু ২১ বলে ৭৫ ও রনক ২১ বলে ৩৭ রান করেন। মহিলা কমপ্লেক্স গ্রাউন্ডে উত্তোজনাপূর্ণ দিনের প্রথম খেলায় রাজশাহী রাইডার মাত্র ৩ রানে পরাজিত করে রাজশাহী বুলস্কে। রাজশাহী রাইডারের খোকন বলে ৩৭ ও সোহান ৩৩ বলে ৩১ রান করেন।এই মাঠে দিনের অপর খেলায় রাজশাহী চ্যালেঞ্জারকে ৩ উইকেটে পরাজিত করে বরেন্দ্র হিরোজ। হিরোজের শিবলী ১৮ বলে ৩৪ রান করেন। রাজশাহী কলেজ মাঠে দিনের প্রথম খেলায় রাজশাহী ঈগল ২৩ রানে পরাজিত করে পদ্মা ওয়ারিয়াসকে। দিনের অপর খেলায় ফাইটার রাজশাহী ৫ উইকেটে ব্লেজিং বরেন্দ্রকে পরাজিত করে।


আরোও অন্যান্য খবর
Paris