সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

পাকিস্তানের সমর্থককে নর্দমায় নামিয়ে শাস্তি

Paris
Update : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

এফএনএস : পাকিস্তান ক্রিকেট দলের জার্সি পরে খেলা দেখতে আসায় এক সমর্থককে শাস্তি দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যরা। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট চলাকালে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের বাইরে এ ঘটনা ঘটে। পাকিস্তানের জার্সি পরে আসা ওই যুবককে আটকে প্রশ্ন করা হয় যে কেন এই জার্সি পরে এসেছে। এরপর জার্সি খুলে নেওয়া হয়। পরে তাকে ধাওয়া দিলে একপর্যায়ে তিনি সড়কের পাশের নালায় নেমে পড়েন।

এ সময় আর কোনোদিন পাকিস্তানি জার্সি পরবেন না বলে ক্ষমা চাইতে থাকেন। পরে তাকে ছেড়ে দেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা বলেন, বাংলাদেশের কোনো নাগরিক পাকিস্তানের জার্সি গায়ে মাঠে আসতে চাইলে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা সকাল থেকে মাঠের প্রবেশপথে অবস্থান নিয়েছি। সংগঠনের কর্মীরা জানান, পাকিস্তানের নাগরিকদের সম্মানের সঙ্গে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে। সকালে একজন বাংলাদেশি নাগরিক পাকিস্তানের জার্সি গায়ে দিয়ে গ্যালারিতে প্রবেশ করতে চেয়েছিল।

তাকে আমরা প্রবেশ করতে দিইনি। কর্মীরা বলেন, বাংলাদেশের কোনো নাগরিক পাকিস্তানের জার্সি গায়ে দেওয়া কিংবা পতাকা ওড়ানোর মানেই হলো, সে রাজাকারের বংশধর। সে দেশদ্রোহী। একাত্তর সালে শুধু বাঙালি হওয়ার কারণে, ‘জয় বাংলা’ বলার অপরাধে, স্বাধীনতার পক্ষে থাকার জন্য যারা গণহত্যা চালিয়েছিল- তাদের সমর্থন করা যায় না।


আরোও অন্যান্য খবর
Paris