সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

জোড়া রেকর্ড গড়লেন মুশফিক

Paris
Update : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

এফএনএস : দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টিতে ফর্মহীন মুশফিকুর রহিম। যার কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজে এই ফরম্যাটটি থেকে বাদ পড়েন। তবে টেস্ট ম্যাচে এসেই যেন পাল্টে গেলো মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমের ব্যাট। দলের চরম বিপর্যয়ের মুখে লিটন দাসকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে গেলেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭৭ রানে অপরাজিত আছেন মুশফিক। তবে এরইমধ্যে দুটি রেকর্ড নিজের নামে করে নিয়েছেন দেশসেরা এই ব্যাটার।

একটি, দেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক। অন্যটি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বোচ্চ রান। এতদিন বাংলাদেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন তামিম ইকবাল। তার রান ২৬২০। এরইমধ্যে সেটি ছাড়িয়ে গেছেন মুশফিক। অন্যদিকে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এতদিন টেস্টে সবচেয়ে বেশি রান ছিল মুমিনুল হকের (১২০৩)। সেটিও ছড়িয়ে গেছেন মিস্টার ডিপেন্ডেবল।


আরোও অন্যান্য খবর
Paris