সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

জামিন পেলেন মুস্তাফিজ ভক্ত রাসেল

Paris
Update : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

এফএনএস : মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের খেলা চলাকালে হঠাৎ পূর্ব দিকের গ্যালারি থেকে কাঁটাতারের ফেন্সিং (বেড়া) বেয়ে মাঠে ঢুকে পড়া যুবক রাসেলের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত এ জামিন মঞ্জুর করেন। এদিন আদালতে তার আইনজীবী মো. হোসাইন ফরাজী ও মো. রবিউলস্নাহ জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। ২১ নভেম্বর তাকে আদালতে হাজির করে পুলিশ।

এরপর ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, শনিবার খেলা দেখতে ওই যুবক টিকিট কেটেই স্টেডিয়ামে প্রবেশ করেন। কিন্তু খেলা চলাকালীন গ্যালারির নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মাঠে ঢুকে পড়েন। এরপর মাঠে এসে নিরাপত্তাকর্মীরা তাকে ধরে নিয়ে যায়।


আরোও অন্যান্য খবর
Paris