সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

থাইল্যান্ডের কাছে বাংলাদেশের মেয়েদের হার

Paris
Update : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

এফএনএস : টানা দুটি দারুণ জয়ের পর বিশ্বকাপ বাছাইয়ে কাল থাইল্যান্ডের কাছে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৭৬ রান করেন নিগার সুলতানারা। রান তাড়ায় আত্মবিশ্বাসী থাইল্যান্ড ২ উইকেটে ১৩২ রান তোলার পর আলোস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে গেলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৬ রানে জয় পায় থাইরা। ১০.৪ ওভারে ৮ উইকেট হাতে রেখে ৪৫ রান প্রয়োজন ছিল থাই মেয়েদের। জয়ের পথেই ছিল তারা। ওপেনিং জুটিতেই দলটি ৯৭ রান তুলেছিল।

সর্বোচ্চ ৬৯ সোরনারিন তিপোকের। অন্য ওপেনার নাথাকান চানথাম করেন ৩৭। বাংলাদেশ ব্যাটিংয়ের শুরুতেই ২ উইকেট হারিয়েছিল। ওপেনার মুর্শিদা খাতুন ফারজানা হককে নিয়ে সেই ধাক্কা সামলান। মুর্শিদা ৪৬ রানে আউট হলেও ফারজানা হাফসেঞ্চুরি করে থামেন ৫১ রানে। এরপর রুমানা আহমেদের ২৭ ও লতা মণ্ডলের ২৯ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। থাইল্যান্ডের নাত্তাইয়া বুচাত্থাম ৫ উইকেট নেন ২৬ রানে।


আরোও অন্যান্য খবর
Paris