প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও আন্ত ঃ উপজেলা খেলাধুলা পরিচালনা কমিটির উদ্দ্যোগে ৯টি উপজেলা ভেন্যুতে ৯ টি উপজেলা ফুটবল দল নিয়ে জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগিতা আজ শুক্রবার (২৬ নভেম্বর) শুরু হবে।
বাঘা উপজেলায় উদ্বোধনী দিনে মোহনপুর উপজেলা ও দুর্গাপুর উপজেলা অংশ নেবে। প্রতিটি উপজেলায় ১/২ টি করে খেলা প্রতিদিন বিকাল ৩ টায় শুরু হবে। আর সেমি ও ফাইনাল খেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।