প্রেস বিজ্ঞপ্তি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা জিমনাসিয়ামে অনুষ্টিত বঙ্গবন্ধু আন্তঃক্লাব বাস্কেটবল প্রতিযোগিতার ৩টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
১ম খেলায় ডেল্টা স্পোর্টিং ক্লাব ২৯-২৪ পয়েন্টে কলাবাগান ইয়াং বয়েজকে হারায়। ২য় খেলায় রেইনবো ক্লাব ৫৯-২৪ পয়েন্টে পবা স্পোর্টিং ক্লাবকে হারায়। দিনের অন্য খেলায় ইগলেটস ক্লাব ৬৫-২৯ পয়েন্টে আইইউ বাস্কেটবল টিমকে হারায়।