প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বুধবার রাজশাহী জেলা বাস্কেটবল পরিবারের উদ্যোগে রাজশাহী জেলা জিমনেসিয়ামে প্রথম বঙ্গবন্ধু আন্ত:ক্লাব বাস্কেটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য খায়রুল আলম ফরহাদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুরাদুজ্জামান এলান, রাজশাহী জেলা বাস্কেটবল টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মমিনুল আলম, এনআরবিসি ব্যাংকের নাচোল ব্রাঞ্চের ম্যানেজার কবির উদ্দিন।
উদ্বোধনী দিনে ৩টি খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় কলাবাগান ইয়াং বয়েজ ক্লাব ৪০-৩১ পয়েন্টের ব্যবধানে পবা স্পোর্টিং ক্লাবকে হারায়। অন্য খেলায় ইগলেটস ক্লাব ৮৯-৩২ পয়েন্টের ব্যবধানে ডেলটা স্পোটিং ক্লাবকে হারায়। দিনের অন্য খেলায় রেইনবো ক্লাব ২৮-১৭ পয়েন্টে আরইউ বাস্কেটবল ক্লাবকে হারায় । এই প্রতিযোগিতায় ৬টি ক্লাব অংশ গ্রহন করছে।