সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

রাজশাহী ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে মুক্তিসংঘের বিশাল জয়

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

স্পোর্টস রিপোর্টার : রাজশাহী বিভাগীয় মহিলা ক্রিড়া কমপ্লেক্স মাঠে অনুষ্টিত ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর খেলায় গতকাল(২৪ নভেম্বর) বুধবার লার্নিং পয়েন্ট ক্রিকেট ক্লাব ৪ উইকেটে হারায় রাজশাহী ক্রিকেট কোচিং স্কুলকে। টস জয়ী রাজশাহী ক্রিকেট কোচিং ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১০৪ রান। দলের পক্ষে মোকাদ্দেশ ৪৪ ও অর্নব ২৩ রান করেন। বিপক্ষে সবুজ ২২ রানে ৩টি ও জীম ১৪ রানে ২টি উইকেট নেন। জবাবে লার্নিং পয়েন্ট ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১০৭ রান। দলের পক্ষে সবুজ ৪১ ও নহর ৩০ রান করেন।

বিপক্ষে রায়হান ১৭ রানে ৩টি ও মাইনুল ৮ রানে ২টি উইকেট নেন। দিনের অন্য খেলায় মুক্তি সংঘ ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় গ্রীণ গ্ল্যাক্সিকে। টসে হেরে গ্রীণ গ্ল্যাক্সি ব্যাট করতে নেমে ১৫.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ৫৯ রান। দলের পক্ষে হাসিব ১৩ ও সবুজ ২১ রান করেন। বিপক্ষে নাইম ৪ ও জনি ৩ রানে ২টি করে উইকেট নেন। জবাবে মুক্তি সংঘ ৭.১ ওভারে কোন উইকেট না হারিয়ে তোলে ৬০ রান। দলের পক্ষে ইমন ৩৯ ও রমজান ১৬ রান করেন।


আরোও অন্যান্য খবর
Paris