প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে জাতীয় পার্টির (জাপা) ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে রাজশাহী মহানগর শাখা। গতকাল শুক্রবার সকাল দশটায় নগরীর গণকপাড়ায় জাপার কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। পরে বিকেল ৩টায় ব্যান্ডপার্টিসহ বর্ণাঢ্য উৎসবের আমেজে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় জাপা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়ে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা থেকে বক্তারা গনকপাড়া মোড়কে এরশাদ চত্বর হিসেবে ঘোষনা করেন।
শুক্রবার দুপুর থেকে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষে রাজশাহী মহানগর এর আহবায়ক জাপা কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বপন ও রাজশাহী মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ড: মোহাম্মদ আবু ইউসুফ সেলিমের ডাকে সাড়া দিয়ে রাজশাহী মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাকর্মীরা পৃথক পৃথক ভাবে মিছিল নিয়ে গণকপাড়ায় জাপার কার্যালয়ের সামনে আসতে শুরু করে। পরে বিকেল ৩টায় ব্যান্ডপার্টিসহ বর্ণাঢ্য উৎসবের আমেজে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় জাপা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়ে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এসময় মহানগর জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাজিদ রওশন ঈষান, সিনিয়র নেতা নজরুল ইসলাম, সাইফুল ইসলাম খোকন, ওয়াশিউর রহমান দোলন,আনোয়ার হোসেন দিপক, এসারুল ইসলাম, আবদুল সালাম, নজরুল ইসলাম, স্যারনাল সরকার, মুক্তা, রিভার, জ্যাকি, সাওন প্রমুখ উপস্থিত ছিলেন।