প্রেস বিজ্ঞপ্তি : গতকাল মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ঢাকা ডাচ্ বাংলা অডিটোরিয়ামে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি’র সাথে মতবিনিময় করেন ও ফিজিও থেরাপি ও হেলথ কেয়ার সেন্টার এর শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, সভাপতি, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের আ.জ.ম নাছির উদ্দিন। এ সময় রাজশাহী বিভাগ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।