সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

বাংলাদেশের নারী ক্রিকেট দলে শারমিনের প্রথম সেঞ্চুরি

Paris
Update : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

এফএনএস : জিম্বাবুয়েতে চলমান মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফর্মেন্স দেখাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। পাকিস্তানকে প্রথম ম্যাচে উড়িয়ে দেওয়ার পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে রান পাহাড় গড়েছে। বিশাল স্কোর গড়ার পথে ইতিহাসে নাম লিখিয়েছেন ওপেনার শারমিন আক্তার সুপ্তা। মেয়েদের ক্রিকেটে তিনিই এখন বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদশ সংগ্রহ করে ৫ উইকেটে ৩২২ রান। যা দেশের মেয়েদের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। সেঞ্চুরিয়ান শারমিনকে কেউ আউট করতে পারেননি।

তিনি ইনিংসের শুরুতে নেমে ১৪১ বলে ১৩০* রানে অপরাজিত থাকেন। এই ইনিংসে তিনি হাঁকিয়েছেন ১১টি বাউন্ডারি।নির্ধারিত ৫০ ওভারে বাংলাদশ সংগ্রহ করে ৫ উইকেটে ৩২২ রান। যা দেশের মেয়েদের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। সেঞ্চুরিয়ান শারমিনকে কেউ আউট করতে পারেননি। তিনি ইনিংসের শুরুতে নেমে ১৪১ বলে ১৩০* রানে অপরাজিত থাকেন। এই ইনিংসে তিনি হাঁকিয়েছেন ১১টি বাউন্ডারি। বাংলাদেশের হয়ে আগের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড যৌথভাবে ছিল সালমা খাতুন ও রুমানা আহমেদের।

২০১৩ সালে ভারতের বিপক্ষে আহমেদাবাদে অপরাজিত ৭৫ করেন সালমা। পরের ম্যাচে একই প্রতিপক্ষের সঙ্গে একই ভেন্যুতে রুমানাও করেন ৭৫ রান। আজ নতুন রেকর্ড গড়া শারমিনের এর আগে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল ৭৪। ২৫ বছর বয়সী ডানহাতি ব্যাটার ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কক্সবাজারে এই ইনিংসটি খেলেন।


আরোও অন্যান্য খবর
Paris