সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন বাবর

Paris
Update : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

এফএনএস : বর্তমান বিশ্বে অন্যতম সেরা ব্যাটার পাকিস্তানের বাবর আজম। গত কয়েক বছর ধরেই তিনি পারফর্ম করে যাচ্ছেন ধারাবাহিকভাবে। মাঠের এমন সব নজরকাড়া পারফর্ম্যান্সের কারণে পাকিস্তান তো বটেই, দেশটির গণ্ডি ছাড়িয়ে বাইরেও তার জনপ্রিয়তা বাড়ছে ধীরে ধীরে। সেই বাবর এবার মুখ খুললেন নিজের বিয়ে নিয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রতি এক ভিডিও আপলোড করা হয়েছে, যাতে তাকে নিয়ে জনসাধারণ গুগলকে যেসব প্রশ্ন করেছেন তার মধ্য থেকে শীর্ষ পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন বাবর আজম।

সেসব প্রশ্নের মধ্যে একটা ছিল ‘বাবর আজম বিয়ে করবেন কবে?’ তার উত্তরে বাবর হাসতে হাসতে বলেন, ‘আমি নিজেও এ বিষয়ে জানি না। আমার বাবা মা জানেন। তাই আপাতত আমাকে বর্তমানটা উপভোগ করতে দিন।’ আরো চারটা প্রশ্নের উত্তর দেন পাকিস্তান অধিনায়ক। তার মধ্যে ছিল তিনি কোথায় থাকেন, কোন ব্যাট ব্যবহার করেন, কত আয় করেন, তার আদর্শ কে? সর্বশেষ প্রশ্নের জবাবে বাবর জানান, এবি ডি ভিলিয়ার্স তার আদর্শ। তিনি বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই তাকে অনুসরণ করছি। কারণ সে সেরাদের মধ্যে একজন।’


আরোও অন্যান্য খবর
Paris