সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

প্রথম টেস্টে বাদ পড়লেন তাসকিন

Paris
Update : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

এফএনএস : সন্দেহাতীতভাবে বাংলাদেশের পেস আক্রমণের সময়ের সেরা বোলার এখন তাসকিন আহমেদ। বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দুর্দান্ত ডানহাতি এ পেসার। নিশ্চিত করেই বলা যায় টেস্ট সিরিজের দলে থাকতেন তাসকিন। কিন্তু ইনজুরির কারণে দ্রুতগতির এ পেসারকে প্রথম টেস্টে পাবে না বাংলাদেশ। বোলিংয়ের সময়ে ফলো থ্রুতে ফিল্ডিং করতে গিয়ে হাতে ব্যথা পান তাসকিন। পরে পেইনকিলার খেয়ে এসে বোলিং করছেন বটে।

কিন্তু ম্যাচ শেষেই তাকে ছুটতে হয়েছে হাসপাতালে। বিসিবি সূত্রে জানা গেছে, তাসকিনের হাতে সেলাই পড়ছে। তাই প্রথম টেস্টে তাকে পাওয়ার সম্ভাবনাই নেই। মিরপুর স্টেডিয়ামে পাকিস্তানের ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে বাবর আজমের শট ফেরাতে গিয়ে ডানহাতে ব্যথা পান তাসকিন। সঙ্গে সঙ্গেই মাঠ ত্যাগ করেছিলেন তিনি। পরে মাঠে ফিরে বোলিংও করেছেন। ৩ দশমিক ১ ওভারে ১৬ রান দিয়েছেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris