৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

হাবিবুর রহমান রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১, ৬:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
হাবিবুর রহমান রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান
বিজ্ঞাপন

আরা ডেস্ক : রাজশাহী শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। কলেজ পরিদর্শক প্রফেসর হাবিবুর রহমানকে চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক আদেশে হাবিবুর রহমানকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রদান করা হয়।

সাম্প্রতিক সময়ে রাজশাহী শিক্ষাবোর্ড কেন্দ্র করে ব্যাপক অস্থিতিশীল অবস্থা বিরাজ করে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে। এছাড়াও শিক্ষা বোর্ড চেয়ারম্যান মকবুল হোসেনকে নিয়েও নানা অভিযোগ ছড়াতে থাকে। এরইমধ্যে মকবুল হোসেনকে সরিয়ে নতুন করে কলেজ পরিদর্শক হাবিবুর রহমানকে চেয়ারম্যান করা হলো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন