৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রহনপুর পৌরসভার ২২ মাস্টাররোল কর্মচারীকে অব্যহতির প্রতিবাদ

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১, ৬:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
রহনপুর পৌরসভার ২২ মাস্টাররোল কর্মচারীকে অব্যহতির প্রতিবাদ
বিজ্ঞাপন

গোমস্তাপুর সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ৩২ জন মাস্টাররোল কর্মচারীকে অব্যহতি প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় এক রেস্টুরেন্টে অব্যহতি প্রাপ্ত কর্মচারীদের মধ্যে ১০ জন সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, অব্যহতি প্রাপ্ত পাইপ লাইন মেকানিক শহিদুল ইসলাম। লিখিত বক্তব্যে বলা হয়, দীর্ঘ সময় ধরে রহনপুর পৌরসভায় সুনামের সাথে কাজ করলেও কোন কারণ ছাড়াই গত ৮ এপ্রিল থেকে রহনপুর পৌরসভার মেয়র তাদেরকে চাকরিচ্যুত করেন।

চাকরি হারিয়ে বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছেন। চাকরিতে পুনর্বহালের জন্য তারা মেয়রের সুদৃষ্টি কামনা করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিকাদানকারী সুপারভাইজার সেলিম রেজা জানান, অব্যহতিপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে ৭ জনকে ইতিমধ্যে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। তাদের চাকরিতে পুনর্বহালের জন্য তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব বরাবর আবেদন করেছেন।

রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আর্থিক অসচ্ছলতার কারণে তাদেরকে বাদ দেয়া হয়েছে। নিয়োগের সময় তাদের অগ্রাধিকার দেয়া হবে। কাজের জন্য যে সাতজনকে নেয়া হয়েছে, তারা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন