সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

পোরশায় অগ্রদূত যুব সংঘের উদ্যোগে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

Paris
Update : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

পোরশা থেকে প্রতিনিধি : নওগাঁর পোরশায় পাঁচড়াই অগ্রদূত যুব সংঘের উদ্যোগে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার ঘাটনগর ইউনিয়নের পাঁচড়াই মাঠে মান্দা ফুটবল ক্লাব একাদশ বনাম জয়পুরহাট ফুটবল ক্লাব একাদশ এর খেলার মধ্যদিয়ে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক আজিজুল হাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত খেলার উদ্বোধন করেন এমাগ্রীন কোম্পানির চেয়ারম্যান আমিনুল হক(আমিন)।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, পোরশা থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খান, ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেছুর রহমান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। খেলায় ৩-০ গোলে জয় পায় মান্দা ফুটবল একাদশ ক্লাব।


আরোও অন্যান্য খবর
Paris