৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এসআই নিয়োগ পরীক্ষা শুরু ৪ ডিসেম্বর

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১, ৯:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
এসআই নিয়োগ পরীক্ষা শুরু ৪ ডিসেম্বর
বিজ্ঞাপন

এফএনএস : পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) নিরস্ত্র পদে নিয়োগের জন্য শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা আগামী ৪ থেকে ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ তথ্য জানানো হয়।

এআইজি মিডিয়া মো. কামরুজ্জামান জানান, এসআই পদে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা ৩ থেকে ৫ জানুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে। এই বিষয়ে যে কোনো তথ্য www.police.gov.bd-তে পাওয়া যাবে। পরীক্ষা চলাকালীন কোন ধরনের পরিবর্তন হলে তাও পরবর্তীতে জানানো হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন