এফএনএস : দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার থেকে মাঠে গড়াবে দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। তার আগে বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। কথা বলেছেন পাকিস্তান ক্রিকেটের প্রতি বাংলাদেশি মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েও।
পাকিস্তান ক্রিকেটের প্রতি বাংলাদেশি মানুষের সমর্থন পুরনো। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও যার প্রমাণ পাওয়া গেছে। এশিয়ার একমাত্র দেশ হিসেবে টুর্নামেন্টটির সেমিফাইনালে খেলেছে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত ওই ম্যাচে বাংলাদেশিদের সমর্থন ছিল বাবর আজমদের প্রতি।
আর সেই বিষয়টি অজানা নয় তাদের। বাবর আজম বলেন, ‘বাংলাদেশ একটি ক্রিকেটপ্রেমী জাঁতি এবং পাকিস্তান ক্রিকেটের প্রতি তাদের সমর্থন আমরা দেখেছি। এমনকি বাসার ছাঁদ থেকে প্রতিদিন তারা আমাদের অনুশীলন দেখে। তারা রাস্তার পাশে দাঁড়িয়ে আমাদের টিম বাস দেখে হাত নেড়ে শুভেচ্ছা জানায়।’