সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

নারী-পুরুষ উভয় ইভেন্টে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ

Paris
Update : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

এফএনএস : বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় চলমান ২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের পঞ্চম দিনে জোড়া পদক জিতলো বাংলাদেশ। গতকাল বুধবার সকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ভিয়েতনামের খেলোয়াড়দের ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের দিয়া ও নাসরিন ও বিউটি। এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে এটিই ছিল বাংলাদেশের প্রথম পদক। এর আগে কখনও এশিয়ান আরচারিতে কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ।

নারীদের দলগত ইভেন্টের পর রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে কাজাখাস্তানকে ৬-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জয় করেছেন রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহা। এশিয়ান চ্যাম্পিয়নশিপে আরও বড় পদক জয়ের সম্ভাবনা এখনও রয়েছে বাংলাদেশের। দ্বৈত মিশ্র ইভেন্টে এরইমধ্যে ফাইনালে উঠেছে বাংলাদেশের দিয়া-রুবেল জুটি। শুক্রবার হবে এই ইভেন্টের ফাইনাল।


আরোও অন্যান্য খবর
Paris