সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে নেই উইলিয়ামসন

Paris
Update : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

এফএনএস : ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি শেষে দুই ম্যাচে টেস্ট সিরিজের জন্য উইলিয়ামসনকে বিশ্রাম দেয়া হয়েছে। তার পরিবর্তে টি-টোয়েন্টিতে দলের অধিনায়কত্ব করবেন পেসার টিম সাউদি। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম টেস্টে বিশ্রামে থাকছেন ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি। এক বিবৃতিতে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সফরের জন্য দলের সাথে ভারতে এসেছেন উইলিয়ামসন।

কিন্তু পর-পর বুধ, শুক্র ও রোববার ম্যাচ থাকায় উইলিয়ামসনকে বিশ্রাম দেয়া হয়েছে। তাকে বলা হয়েছে জয়পুরে টেস্ট দলের সাথে যোগ দিতে। সেখানেই টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিবেন তিনি। উইলিয়ামসনের বদলে সাউদি টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিবেন।’ গত ১৪ নভেম্বর হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনলে ৪৮ বলে ৮৫ রানের ইনিংস খেলেও নিউজিল্যান্ডকে হারের মুখ থেকে বাঁচাতে পারেননি উইলিয়ামসন।

ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে ম্যাচ হাতে নিউজিল্যান্ড। কাল সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে জয়পুরে। পরের দুই ম্যাচ যথাক্রমে ১৯ ও ২১ নভেম্বর। ভেন্যু রাঁচি ও কলকাতা। আর ২৫ নভেম্বর থেকে কানপুরে শুরু প্রথম টেস্ট। ৩ ডিসেম্বর মুম্বাইয়ে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।


আরোও অন্যান্য খবর
Paris