সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

ভারতকে হারিয়ে ফাইনালে রুবেল-দিয়া

Paris
Update : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

এফএনএস : এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসে বাংলাদেশের ছিল না কোনো সাফল্য। মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দীকি জুটির হাত ধরে কাটছে সে খরা। এই জুটি উঠেছেন রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে। আর্মি স্টেডিয়ামে মঙ্গলবার সেমি-ফাইনালে ভারতের অঙ্কিতা ভক্ত ও কপিল জুটিকে ৫-৪ সেট পয়েন্টে হারান রুবেল-দিয়া। আগামী ১৯ নভেম্বর সেরা হওয়ার লড়াইয়ে তারা মুখোমুখি হবেন দক্ষিণ কোরিয়ার জুটির। এর আগে কোয়াটার-ফাইনালের বৈতরণী রুবেল-দিয়া পার হন সহজ জয়ে। ইরানের মাহতা আব্দুল্লাহি-রেজা শাবানি জুটিকে তারা হারান ৬-২ সেট পয়েন্টে।

রিকার্ভ পুরুষ দলগত বিভাগে জমজমাট লড়াই করে আশা জাগিয়ে ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। রোমান সানা-রুবেল-রামকৃষ্ণ সাহাকে নিয়ে গড়া দল বাই পেয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে। উজবেকিস্তানকে ৬-০ হারিয়ে ওঠে পরের ধাপে। সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে ৪-৪ সমতার পর একটি করে তির ছোঁড়ার পর্বেও ছিল ২৭-২৭ সমতা। কিন্তু ভারতের আর্চারদের তির ‘বুলস আইয়ের’ কাছাকাছি থাকায় ফাইনালে ওঠে তারা।

ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান। মেয়েদের দলগত রিকার্ভেও সেমি-ফাইনালে হেরেছে নাসরিন আক্তার, বিউটি রায় ও দিয়াকে নিয়ে গড়া বাংলাদেশ দল। উজবেকিস্তানকে ৫-৩ ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার পর শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে দিয়াদের প্রতিপক্ষ ভিয়েতনাম।


আরোও অন্যান্য খবর
Paris