সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রেলে ২৫ হাজার লোক নিয়োগ হবে : মন্ত্রী

Paris
Update : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

এফএনএস : আগামী দুই থেকে তিন বছরের মধ্যে রেল মন্ত্রণালয়ে ২৫ হাজার লোক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। গতকাল সোমবার রেল দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, ১৪১টি স্টেশন বন্ধ রয়েছে, সেগুলো চালু করার জন্য কার্যক্রম অব্যাহত আছে। ইতোমধ্যে বেশ কিছু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং আরও দেওয়া হবে। জনবল ঘাটতি মেটাতে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে রেল মন্ত্রণালয়ে ২৫ হাজার লোক নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, রেলে যারা কর্মরত আছেন, তাদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করা হবে। আমাদের অনেক ধন-সম্পদ আছে, এগুলোর সঠিক ব্যবহার করতে হবে। রেল সাধারণ মানুষের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান। নূরুল ইসলাম সুজন বলেন, সমস্ত মিটার গেজকে আমরা ব্রড গেজে রূপান্তর করবো। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নেওয়া হবে। এশিয়া ভিত্তিক রেল যেন চালু করতে পারি, সেজন্য অভ্যন্তরীন রেল ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানো হচ্ছে।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা এবং বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার। রেল মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris