সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

রাজশাহীতে ব্যুত্থান মার্শাল আর্ট প্রতিযোগিতার সমাপনী

Paris
Update : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীতে মুজিব বর্ষ ১৪তম ব্যুত্থান মার্শাল আর্ট-২০২০ এর ২ দিন ব্যাপী জাতীয় সহ-প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। গত ৩০ ডিসেম্বর রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট প্রাঙ্গণে এর উদ্বোধন করা হয়। গতকাল বিকালে এর সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যুত্থান মার্শাল আর্ট এর জনক ডিসকভারী চ্যানেলখ্যাত সুপার হিউম্যান আন্তর্জাতিক গ্রান্ডমাস্টার এমএকে ইউরী বজ্রমুনী।

অতিথি ছিলেন রাজশাহী ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট ও ব্যুত্থান মার্শাল আর্ট এর রাজশাহী কমিটির সভাপতি মাহফুজুল আলম লোটন, ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটএর সভাপতি আবুল বাশার। বিভিন্ন ওজন শ্রেণীতে এই প্রতিযোগিতায় দেশের ২৯টি জেলার শতাধিক প্রতিযোগী অংশ নেয়। নারী ক্যাটাগরিতে সেরা হয় সানজিদা, খুব ভালো করে পূর্নতা এবং ভালো আফরিন। ৩৮ মাইনাস ওজনে সেরা হয় সোয়াইব, খুব ভালো করে আমিনুল এবং ভালো হাসিন।

৩৮ প্লাস ওজনে সেরা হয় আকাশ, খুব ভালো করে বিশাল এবং ভালো কামরুল। ৪৮ প্লাস ওজনে সেরা হয় রাসিক, খুব ভালো করে সোহেল এবং ভালো তৌফিক। ৫৮ প্লাস ওজনে সেরা হয় ইস্রাফিল, খুব ভালো করে শাহাদৎ এবং ভালো কামাল। ৬৮ প্লাস ওজনে সেরা হয় রাফিদ, খুব ভালো করে ইব্রাহিম এবং ভালো ফাহিম ফয়সাল। ৭৮ প্লাস ওজনে সেরা হয় মুসফিক, খুব ভালো করে মেহেদী এবং ভালো দীপ্ত। বাংলাদেশ ব্যুত্থান ফেডারেশন এই প্রতিযোগিতার আয়োজন করে।


আরোও অন্যান্য খবর
Paris