সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

পাকিস্তান সিরিজ থেকেও বাদ তামিম

Paris
Update : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

এফএনএস : দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আশা করা হচ্ছিল, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবেন। কিন্তু ভাগ্য সহায় হলো না। আঙুলে চিড় ধরা পড়ায় পাকিস্তান সিরিজেই আর খেলা হবে না এই ওপেনারের। রোববার থেকে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ড খেলার কথা ছিল তামিমের। তাতো হলোই না, উল্টো বড় রকমের দুঃসংবাদই পেয়েছেন। এভারেস্ট প্রিমিয়ার লিগে গত ৬ অক্টোবর ব্যাটিংয়ের সময় বাঁহাতের বুড়ো আঙুলে আঘাত পেয়েছিলেন। একমাস বিশ্রামে থেকে অনুশীলনও শুরু করেছিলেন। নতুন করে ব্যথা অনুভব করেন সম্প্রতি নেটে পেস বল খেলতে গিয়ে।

কারণ অনুসন্ধান করতে গিয়ে রোববার আঙুলের এক্স-রে করান বাঁহাতি ওপেনার। সেখানেই ধরা পড়ে আঙুলের ফ্র্যাকচার। জিম্বাবুয়ে সফরে ইনজুরি নিয়ে ওয়ানডে সিরিজ খেললেও তামিম টেস্ট ও টি-টোয়েন্টি খেলেননি। পরবর্তীতে আঙুলের ইনজুরিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজেও ছিলেন না। এরপর হুট করেই বিশ্বকাপ দল থেকে নিজেকে গুটিয়ে নেন। এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে গেলেও আঙুলে ব্যথা পান নতুন করে। সেই চোটেই তিনি এবার মিস করছেন পাকিস্তান সিরিজ।


আরোও অন্যান্য খবর
Paris