সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

দুঃখ প্রকাশ করলেন হাসান

Paris
Update : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

এফএনএস : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দুর্দান্ত পারফর্ম করায় অনেকেই পাকিস্তানকে এবারের সম্ভাব্য শিরোপাজয়ী হিসেবে ধরে নিয়েছিল। কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে রুদ্ধশ্বাস ম্যাচ হেরে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। সেই হারের পর থেকেই সমালোচিত হচ্ছেন পেসার হাসান আলী। কারণ ১৯তম ওভারে তিনি অস্ট্রেলিয়ার ম্যাচ জেতানোর মূল কারিগর ম্যাথু ওয়েডের ক্যাচ ফেলেছিলেন। পরের তিন বলে তিন ছক্কায় ম্যাচ জিতিয়ে দেন ম্যাথু ওয়েড। সেই ম্যাচের পর থেকে পাকিস্তানের সোশ্যাল সাইট উত্তাল হয়ে আছে। হাসান আলীকে তীব্র আক্রমণ করা হচ্ছে।

যাচ্ছেতাই গালাগালি তো আছেই। এবার সেই ক্যাচ মিসের জন্য ক্ষমা চাইলেন হাসান। টুইটারে তিনি লিখেন, ‘জানি আমার পারফরম্যান্সের কারণে আপনারা প্রত্যেকে ব্যথিত। আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। কিন্তু আমার থেকে বেশি দুঃখী আর কেউ নয়। আমার ওপর আস্থা হারাবেন না। যত দিন পারব সর্বোচ্চ পর্যায়ে পাকিস্তান ক্রিকেটের সেবা করে যেতে চাই। আবারও কঠোর পরিশ্রম শুরু করব। নিজেকে আরো শক্তিশালী করে তুলতে চাই। আপনাদের মেসেজ, টুইট, পোস্ট, ফোন এবং প্রার্থনার জন্য ধন্যবাদ। এটাই আমার সবচেয়ে বেশি দরকার ছিল।’ হাসান আলীর টুইট একটু পরেই রিটুইট করে ফখর জামান লিখেন, ‘বন্ধু, তুমি একজন চ্যাম্পিয়ন।

তোমার মতো পরিশ্রম, জেদ এবং দৃঢ়তা দেখাতে পারে, এমন ক্রিকেটার এই পৃথিবীতে খুব বেশি নেই। মাথা উঁচু রাখো। আমরা সবাই তোমাকে নিয়ে গর্বিত।’ উল্লেখ্য, ফখর জামানের মতো অনেক সাবেক-বর্তমান ক্রিকেটার এবং সাধারণ ক্রিকেটপ্রেমীরা হাসান আলীর পাশে দাঁড়িয়েছেন। সেদিন পাকিস্তান খারাপ খেলেনি, ক্যাচটাও ইচ্ছে করে ছাড়েননি হাসান। আসলে সেদিন যা হয়েছে, সেটাই ক্রিকেটের সৌন্দর্য।


আরোও অন্যান্য খবর
Paris