সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

দায়িত্ব নিলেন রাসিকের ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রাসেল জামান

Paris
Update : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মো. রাসেল জামান দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার দুপুরে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে দায়িত্ব বুঝে নেন তিনি। তাঁকে দায়িত্ব হস্তান্তর করেন ৯নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। এ সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও সচিব মোঃ মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রেজাউন নবী (দুদু) গত ২৪ জুলাই ২০২১ তারিখে মৃত্যুবরণ করায় সিটি কর্পোরেশনের অফিস আদেশে ২৭ জুলাই অতিরিক্ত দায়িত্ব হিসেবে ১২নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবুকে ০৯নং সাধারণ আসনের দায়িত্ব (সাময়িক) প্রদান করা হয়। এরপরে গত ৭ অক্টোবর রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের উপনির্বাচনে টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রার্থী মো. রাসেল জামান নির্বাচিত হন। ৭ নভেম্বর ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কাউন্সিলর রাসেল জামানকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।


আরোও অন্যান্য খবর
Paris