সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

সাব্বিরের বিরুদ্ধে কখনই অভিযোগ করিনি : সাকিব

Paris
Update : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

এফএনএস : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টিম ম্যানজার সাব্বির খানের পদত্যাগের খবর দেশের কিছু অনলাইন মিডিয়া রংচং লাগিয়ে ছড়িয়ে দিয়েছে। সাব্বিরের সঙ্গে জড়ানো হচ্ছে সাকিব আল হাসানের নাম। বলা হচ্ছে, সাকিবের অভিযোগেই নাকি বিসিবি সাব্বির খানকে পদত্যাগ করতে বাধ্য করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সাকিব কেন, সাব্বিরের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেনি। বিসিবিও তাকে কোনোরকম চাপ দেয়নি। সাব্বির স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

তাহলে সাব্বিরের বিরুদ্ধে এসব গুজব রটালো কারা? এমন গুজবে বিসিবির নিবেদিতপ্রাণ কর্মকর্তাদের একজন সাব্বির বেশ মনোকষ্টে আছেন। তার সঙ্গে সাকিব আল হাসানের হোয়াটসঅ্যাপ কথোপকথনের একটা স্ক্রিনশট সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। ইনজুরির কারণে বিশ্বকাপের মাঝপথেই সাকিব চলে গেছেন যুক্তরাষ্ট্রে। তিনি এখন সেখানেই অবস্থান করছেন। পাকিস্তান সিরিজেও তাকে পাওয়া যাবে না।

সাব্বির সেই কথোপকথনে সাকিবকে জিজ্ঞেস করেছিলেন, ‘আমি কি তোমাকে একটি শব্দ উচ্চারণের জন্য অনুরোধ করতে পারি? তুমি কি আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছ? আমি খুব খুশি হব যদি তুমি হ্যাঁ বা না কিছু একটা বলে জবাব দাও।’ জবাবে সাকিব লিখেছেন, ‘না, কখনই না’। এরপর সাকিবকে ধন্যবাদ জানিয়ে কথোপকথনের ইতি টানেন সাব্বির। যেভাবেই হোক, স্ক্রিনশটটি বাইরে চলে এসেছে। যেটা এখন আলোচনার কেন্দ্রে।


আরোও অন্যান্য খবর
Paris