সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

গলফ টুর্নামেন্টের উদ্বোধন করলেন সেনাপ্রধান

Paris
Update : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

এফএনএস : পঞ্চম আনোয়ার ইস্পাত-আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন, আর্মি গলফ ক্লাবের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নুর জিলানী, ক্লাবের প্রধান নির্বাহী অফিসার কর্নেল (অব.) এস এম শওকত আলী, সদস্য সচিব লে. কর্নেল মো. গোলাম মনজুর সিদ্দিকী প্রমুখ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হলো সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। দেশি-বিদেশি প্রায় ৭০০ জন খেলোয়াড় টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আজ শনিবার সন্ধ্যায় সেনাবাহিনী প্রধানের উপস্থিতে এ টুর্নামেন্টের সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


আরোও অন্যান্য খবর
Paris