সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা হতে পারে শুক্রবার

Paris
Update : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

এফএনএস : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতা নিয়ে আহাজারি, মাতম কিছুটা স্তিমিত হয়ে এসেছে। ব্যর্থ মিশন ভুলে খুব দ্রুতই পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে মনোযোগী হতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের। আগামী ১৯ নভেম্বর শুরু হয়ে যাবে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপ স্কোয়াডের বাইরে ৭ ক্রিকেটার গত কয়েকদিন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের অধীনে। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের জন্য দল গঠনের কাজও এগিয়ে নিচ্ছেন নির্বাচকরা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নির্বাচকদের সঙ্গে দল চূড়ান্ত করার বিষয়ে মিটিং করেছেন সুজন। বিশ্বকাপ দল থেকে কিছু পরিবর্তন আসছে আসন্ন সিরিজে, এটুকু নিশ্চিত। সৌম্য সরকার, লিটন দাসের বাদ পড়ার সম্ভাবনাই বেশি। তিন ম্যাচের সিরিজের দলটাতে তরুণ পারভেজ হোসেন ইমনের সুযোগ পাওয়ার গুঞ্জন সর্বত্র।

যদিও এখনই মুখ খুলছেন না নির্বাচকরা। নির্বাচক কমিটির সূত্রে জানা গেছে, শুক্রবার পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হতে পারে। হোম সিরিজ হলেও দলে ১৫ থেকে ১৬ জন ক্রিকেটার সুযোগ পাবেন। আগামী ১৩ নভেম্বর মিরপুরে শুরু হবে জাতীয় দলের অনুশীলন। কোচিং স্টাফের সদস্যরা তার আগেই ঢাকায় ফিরবেন।


আরোও অন্যান্য খবর
Paris