সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

মিঠুনরা কী এলপিএলে খেলার অনুমতি পাবেন?

Paris
Update : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

এফএনএস : লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) আগামী আসরের জন্য আয়োজিত প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার- তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, মেহেদী হাসান রানা ও নাজমুল ইসলাম। স্বাভাবিকভাবেই তারা খুশি। তবে নতুন খবর হলো, বিসিবির বাধ্যবাধকতায় তাদের লঙ্কান লিগে খেলা না হওয়ার সম্ভাবনাই বেশি। আগামী ৫ ডিসেম্বর থেকে এলপিএলের পরবর্তী সিজন শুরু হবে। ওই সময়েই বাংলাদেশে চলবে ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিএসএল)। পাশাপাশি আছে নিউজিল্যান্ড সফর।

এই দুটি কারণে সম্ভবত এই পাঁচ ক্রিকেটারকে এলপিএলে খেলার অনুমতি নাও দেওয়া হতে পারে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এমনই ইঙ্গিত দিয়েছেন। উল্লেখ্য, ৫ দলের আসর এলপিএলে কলম্বো স্টার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন দুই পেসার তাসকিন আহমেদ এবং আল-আমিন হোসেন। দলটিতে আছেন ক্রিস গেইল। এ ছাড়া ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে খেলবেন উইকেটকিপার-ব্যাটসম্যান মিঠুন, স্পিনার নাজমুল ইসলাম ও বাঁহাতি পেসার মেহেদী। এবারের এলপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৪০ হাজার মার্কিন ডলার পারিশ্রমিক পেয়েছেন মিঠুন।


আরোও অন্যান্য খবর
Paris