সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

বাংলাদেশের মেয়েদের বিশাল জয়

Paris
Update : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

এফএনএস : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। জিম্বাবুয়ের দেওয়া ৪৯ রানের টার্গেটে পৌঁছতে বাংলাদেশের লেগেছে মাত্র ১০ দশমিক ৪ বল। অর্থ্যাৎ ২৩৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। রান তাড়া করতে নেমে দলীয় ২১ রানেই ফিরে যান দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শারমিন আখতার।

তবে তৃতীয় উইকেটে ফারজানা হককে নিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রুমানা আহমেদ। অবিচ্ছিন্ন ২৮ রানের জুটি গড়েন তারা। রুমানা ১৬ ও ফারজানা ১১ রানে অপরাজিত থাকেন। এর আগে, টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৩.২ ওভারে মাত্র ৪৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে শিবিরে শুরুতেই আঘাত হানেন পেসার জাহানারা আলম। টপ অর্ডার ধসিয়ে দেন মূলত তিনিই। এরপর দুই স্পিনার সালমা খাতুন ও নাহিদা আক্তারও যোগ দেন উইকেট নেওয়ার মিছিলে।

জাহানারা, সালমা ও নাহিদা প্রত্যেকেই তিনটি করে উইকেট শিকার করেন। অপর উইকেটটি নেন ঋতু মনি। জিম্বাবুয়ের মাত্র একজন ব্যাটার স্পর্শ করেছেন দুই অঙ্ক। সাত নম্বরে নামা প্রিসিয়াস মারাঙ্গে করেছেন সর্বোচ্চ ১৭ রান। এ ছাড়া বাকি সবাই ছিলে আসা যাওয়ায় ব্যস্ত। শেষ চার উইকেট তারা হারিয়েছে কোনো রান না তুলেই।


আরোও অন্যান্য খবর
Paris