সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

বাংলাদেশ সফরে হাফিজ নেই

Paris
Update : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

এফএনএস : টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেই বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল। সেই দলের সঙ্গে বাংলাদেশে আসবেন না দলটির তারকা ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। মূলত তরুণ কাউকে সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন পাক অলরাউন্ডার। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, বাংলাদেশ সফরে হাফিজের স্থলাভিষিক্ত হবেন ইফতিখার আহমেদ। তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান।

সংযুক্ত আরব আমিরাত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই রওনা হবে বাবর আজমরা। আগামী ১৯ নভেম্বর মিরপুরে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে হবে ২০ ও ২২ নভেম্বরের বাকি দুটি ম্যাচ। তারপর দুই দল দুই টেস্টের প্রথমটি খেলতে চট্টগ্রাম যাবে। ২৬ নভেম্বর হবে প্রথম টেস্ট। ২০১৫ সালের মে মাসের পর প্রথমবার বাংলাদেশের মাটিতে এই সংস্করণের ম্যাচ খেলবে পাকিস্তান। ৪ ডিসেম্বর ঢাকায় ফিরে শেষ টেস্ট খেলবে তারা।


আরোও অন্যান্য খবর
Paris