সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারের সূচি চূড়ান্ত

Paris
Update : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

এফএনএস : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে চারটি দল। গ্রুপ-এ থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এবং গ্রুপ-বি থেকে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ফলে শেষ চারের সূচিও চূড়ান্ত হয়ে গেছে। নিয়ম অনুযায়ী, গ্রুপ-এ চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে গ্রুপ-বি রানার্সআপ দল। একইভাবে গ্রুপ-বি চ্যাম্পিয়ন দলের বিপক্ষে লড়বে গ্রুপ-এ রানার্সআপ দল। উভয় গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড ও পাকিস্তান।

আর রানার্সআপ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আগামী ১০ নভেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। পরদিন ১১ নভেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফাইনালে উঠার লড়াইয়ে নামবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। উভয় ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।


আরোও অন্যান্য খবর
Paris