সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

বাংলাদেশে নাইজেরিয়া জাতীয় দলে খেলা ফরোয়ার্ড

Paris
Update : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

এফএনএস : বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আফ্রিকান ফুটবলারদের আধিক্য কম নয়। তাই বলে বেশিরভাগের মান ভালো, তেমনটাও বলা যাবে না। তবে অনেক দিন পর হলেও নাইজেরিয়ার জাতীয় দলে খেলা এক ফরোয়ার্ডকে দেখা যাবে ঢাকার মাঠে। সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে এসেছেন ২৯ বছর বয়সী এমফন উদোহ। এমফন উদোহ ২০১৪ সালে নাইজেরিয়া জাতীয় দলে খেলেছেন। তিন ম্যাচ খেলে গোল করেছেন একটি, প্রতিপক্ষ ছিল ইয়েমেন। জাতীয় দলের ক্যারিয়ারটা সমৃদ্ধ না হলেও ক্লাব ফুটবলে (দেশ ও বিদেশে) ৮১টি গোল আছে এই ফরোয়ার্ডের।

তার প্রসঙ্গে সাইফের ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন চৌধুরীবলেছেন, ‘এমফনকে আমাদের ভালো লেগেছে। সে নাইজেরিয়ার জাতীয় দলেও খেলেছে। আশা করছি, ঢাকাতে ভালো করবে। এ ছাড়া আফ্রিকান ফুটবলারদের দিকে ঝোঁক থাকায় আরও দুজনকে দলভুক্ত করা হয়েছে।’ সাইফ স্পোর্টিং আরও তিন বিদেশিকেও চূড়ান্ত করেছে। ৩১ বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকা ওগবাগ, রুয়ান্ডার ডিফেন্ডার এমেরি বাইসেঙ্গে ও উজবেকিস্তানের ডিফেন্সিভ মিডফিল্ডার আশরভ গফুরভকে এই ক্লাবে দেখা যাবে। এই দলটিরই কোচ হয়ে এসেছেন আর্জেন্টাইন দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি।


আরোও অন্যান্য খবর
Paris