সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

ভারতের স্বপ্ন ভঙ্গ, সেমিতে নিউজিল্যান্ড

Paris
Update : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

এফএনএস : টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য ভারতের সামনে সমীকরণ ছিল- আফগানিস্তানের কাছে নিউজিল্যান্ডকে হারতে হবে। কিন্তু সোমবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আফগানদের ৮ উইকেটে হারিয়েছে কিউইরা। এই জয়ের মধ্য দিয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো কেন উইলিয়ামসনের দল। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২৪ রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা। জবাবে ব্যাটিংয়ে নেমে ১১ বল এবং ৮ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। দলটির পক্ষে সর্বোচ্চ ৪০ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক কেন উইলিয়ামসন। এ ছাড়া মার্টিল গাপটিল ২৮ ও মিচেল ১৯ রান করেন এবং ডেভন কনওয়ে ৩৬ রানে অপরাজিত থাকেন। উইকেট দুটি নিয়েছেন মুজিব উর রহমান ও রশিদ খান।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে আফগানদের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন নাজিবুল্লাহ জাদরান। এ ছাড়া গুলবাদিন নাইব ১৫ ও অধিনায়ক মোহাম্মদ নবি করেন ১৪ রান। কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন ট্রেন্ট বোল্ট। এ ছাড়া টিম সাউদি ২টি এবং এডাম মিলনে, জেমি নিশাম ও ইস সদি নেন একটি করে উইকেট।


আরোও অন্যান্য খবর
Paris