মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের শ্রীধরপুর কিশোর ফুটবল একাডেমির খেলোয়ারদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম ফুটবল সহ জার্সি সেট প্রদান করেছেন। বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নাম সম্বলীত জার্সি সেট উপহার প্রদান করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে শ্রীধরপুর এবতেদায়ী মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে ৩০ জন খেলোয়ারদের মাঝে একটি ফুটবল এবং জার্সি সেট প্রদান করেন নুরুল ইসলাম। এ সময় নুরুল ইসলাম বলেন, যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাঠে ফিরাতে চাই। খেলাধুলার সাথে সম্পৃক্ত হলে নানান অপকর্মের হাত থেকে নিজেকে দূরে রাখা যায়। যুব সমাজ সঠিক পথে থাকলে সমাজের উন্নয়ন নিশ্চিত। ইউনিয়নের প্রতিটি ক্লাব এবং মাঠে ফুটবল ও জার্সি সেট প্রদান করা হবে।
এরই মধ্যে ৯টি ক্লাবে ফুটবল ও জার্সিসেট প্রদান করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জাান তিনি। এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক চেয়ারম্যান মাওঃ মহসিন আলী, সদস্য জয়নাল আবেদীন, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা যুব লীগের সদস্য সাজ্জাদ হোসেন, ইউনিয়ন কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ।