সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

মেসিকে নিয়ে দল ঘোষণা করলো আর্জেন্টিনা

Paris
Update : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

এফএনএস : উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন ম্যাচ দুটিকে সামনে রেখে আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন সম্প্রতি হাঁটুর ইনজুরিতে পড়া লিওনেল মেসি। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লিপজিগের সাথে পিএসজির ২-২ গোলের ড্রয়ের ম্যাচটিতে খেলেননি মেসি। কিন্তু তারপরেও আগামী ১২ ও ১৬ নভেম্বর বাছাইপর্বের ম্যাচ দুটির জন্য আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির দলে ডাক পেয়েছেন।

এছাড়াও প্রথমবারের মত স্কালোনি ছয়জন তরুণ খেলোয়াড় জাতীয় দলে অন্তর্ভুক্ত করেছেন। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। তাদের থেকে ৬ পয়েন্ট এগিয়ে শীর্ষস্থানে অবস্থান করছে ব্রাজিল। আর দুটি ম্যাচে জয়ী হতে পারলেও আগামী বছর কাতার বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত হবে আর্জেন্টিনার।


আরোও অন্যান্য খবর
Paris