সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড নিয়েই বাংলাদেশে আসছে পাকিস্তান দল

Paris
Update : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

এফএনএস : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ দাপট দেখিয়ে খেলছে পাকিস্তান। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিন বিভাগেই নিজেদের সেরা দিচ্ছেন দলটির খেলোয়াড়রা। যার কারণে সুপার টুয়েলভে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি পাকিস্তান। পাকিস্তানের প্রথম জয়টা এসেছে চিরপ্রতিদ্বন্দী ভারতের বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে। বিশ্বকাপের মঞ্চে এটিই তাদের বিপক্ষে প্রথম জয় ছিল বাবর আজমের দলের। বিশ্বকাপ শেষে আগামী ১৯ নভেম্বর থেকে ৩ টি-টোয়েন্টি ও ২ টেস্ট খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। এই সিরিজে বিশ্বকাপ খেলা দলটিই আসবে বলে জিও টিভিকে জানিয়েছে পিসিবির একটি সূত্র।

সেইসঙ্গে টেস্টে সিরিজে যোগ দেবেন আরও চার ক্রিকেটার। ওই সূত্র জানায়, ‘সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি বাংলাদেশের পথে রওয়ানা হওয়ার কথা রয়েছে পাকিস্তানের। বিশ্বকাপ ও বাংলাদেশ সিরিজের মাঝখানে তেমন কোনো বিরতি নেই। দলের সদস্যদের জৈব সুরক্ষা বলয়ের বাইরে আসার কোনো সুযোগ নেই।’ কিন্তু পাকিস্তান যদি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়? ফাইনাল হবে আগামী ১৪ নভেম্বর। যদি সত্যিই বাবর আজমরা চ্যাম্পিয়ন হন, তাহলে হয়তো ফিরতে পারেন শিরোপা উদযাপনের জন্য ফিরে যেতে পারেন দেশে। ওই সূত্রের কথায় মিলেছে তেমনই এক ইঙ্গিত।


আরোও অন্যান্য খবর
Paris