সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

বাংলাদেশের বিপক্ষে জিততে মরিয়া অস্ট্রেলিয়া

Paris
Update : সোমবার, ১ নভেম্বর, ২০২১

এফএনএস : ইংল্যান্ডের কাছে ৮ উইকেটের বড় হারে অস্ট্রেলিয়ার সেমি-স্বপ্ন দারুণভাবে প্রভাবিত। বিশেষ করে নেট রান রেট যখন দুর্ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন ঝুঁকি এড়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি দুই ম্যাচ তাদের অবশ্যই জিততে হবে। গ্রুপ-১-এ ইংল্যান্ড ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তাদের নেট রান রেট ৩.৯৪৮। ৩ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার রান রেট ০.২১০। তাদের মতো অস্ট্রেলিয়ার সমান পয়েন্ট হলেও ৩ ম্যাচে অজিদের রান রেট -০.৬২৭!

ফলে রান রেটের চাপ বেড়ে যাওয়ায় শেষ দুই ম্যাচকে ভীষণ গুরুত্ব দিচ্ছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ‘এখন তো দুটি ম্যাচ মাস্ট উইন হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ ম্যাচের প্রভাব রানরেটেও পড়েছে। তাই পরের দুই ম্যাচে নিজেদের সেরাটাই দেখাতে হবে।’ ফিঞ্চ সেরাটা দেওয়ার তাগিদ এজন্যই অনুভব করছেন, কারণ তিনি জানেন বাংলাদেশ কেমন প্রতিপক্ষ। সর্বশেষ টাইগারদের কাছে টি-টোয়েন্টি সিরিজে হেরেছে অস্ট্রেলিয়া।

ফিঞ্চ তাই বলতে বাধ্যই হচ্ছেন, ‘বাংলাদেশ খুবই ভালো একটা দল। এই কথা খাটে ওয়েস্ট ইন্ডিজের বেলাতেও। অনেক বারুদ আর অভিজ্ঞতার সম্মিলন। তাই ওই ম্যাচ দুটি আমাদের জন্য অবশ্যই মাস্ট উইন। আমরা সেদিকেই তাকিয়ে আছি।’ সুপার টুয়েলভে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বৃহস্পতিবার। খেলা হবে দুবাইয়ে। শনিবার আবু ধাবিতে ক্যারিবীয়দের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।


আরোও অন্যান্য খবর
Paris