সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

লঙ্কাকে ৪ উইকেটে হারাল দ. আফ্রিকা

Paris
Update : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

এফএনএস : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের মধ্য দিয়ে সেমিফাইনালের পথে নিজেদের রাস্তাকে আরও প্রশস্ত করলো প্রোটিয়ারা। শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪২ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে এক বল এবং ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা।

দলটির পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেছেন অধিনায়ক টেম্বা ভুবামা। এজন্য সমান সংখ্যক বল খেলেছেন তিনি। কিন্তু দলের জয়ের জন্য যখন ১৭ বলে ৩৩ রান প্রয়োজন ঠিক তখনই বাউন্ডারিতে ক্যাচ তুলে দেন তিনি। এ সময় মাঠে নামেন প্রিটোরিয়াস। কিন্তু তিনিও প্রথম বলেই আউট হয়ে যান। এর মধ্য দিয়ে চলমান বিশ্বকাপে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাট্টিক পূর্ণ করলেন লঙ্কান স্পিনার হাসারাঙ্গা। এর আগে ১৫তম ওভারের শেষ বলে মারকামের উইকেট নিয়েছিলেন হাসারাঙ্গা।

বাকি দুটি উইকেট শিকার করেন ১৭তম ওভারের প্রথম দুই বলে। এরপর আর উইকেট হারাতে দেননি ডেভিড মিলার ও রাবাদা। ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন তারা। এর মধ্যে শেষ ওভারে জয়ের জন্য দরকার হয় ১৫ রান। ওভার করতে আসেন লাহিরু কুমারা। প্রথম বলে ১ রান নিয়ে মিলারকে স্ট্রাইকে দন রাবাদা। দ্বিতীয় ও তৃতীয় বলে বিশাল দুটি ছক্কা মারেন মিলার। শেষ তিন বলে প্রয়োজন হয় ২ রানের।

মিলার সিঙ্গেল নেন। পরের বলেই বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন রাবাদা। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন নিসাঙ্কা। ৫৮ বল মোকাবিলায় ৩ ছয় ও ৬ চারের সাহায্যে তিনি ৭২ রান করেন। এ ছাড়া আসালাঙ্কা করেন ২১ রান। প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেছেন শামসি ও প্রিটোরিয়াস এবং নর্টজে নেন ২টি।


আরোও অন্যান্য খবর
Paris