সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

এখনও অনেক কিছু পাওয়ার আশায় মাহমুদউল্লাহ

Paris
Update : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

এফএনএস : সুপার টুয়েলভের তিনটি ম্যাচ হেরে সেমিফাইনালের আশা বলতে গেলে শেষ হয়ে গেছে বাংলাদেশর জন্য। তবে গাণিতিক হিসেবে এখনও বাংলাদেশ সেমিতে খেলতে পারে। অনেক আশা নিয়ে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তি এখনও বলতে গেলে শূন্য। সুপার টুয়েলভে টানা তিন হারের পর এখনও অনেক কিছু পাওয়ার আশা করছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।

দলের এমন ভাঙাচোরা অবস্থা আর অন্তঃকলহ মিলিয়ে সেমির আশা করা হাস্যকর বটে। সামনের দুটি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা। এর মাঝে অস্ট্রেলিয়াকে কিছুদিন আগেই মিরপুরে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের উইকেট অনেকটা মিরপুরের মতোই। তাই এমন উইকেটে ওই দুই দলকে হারানো খুব একটা অসম্ভব নয়। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মাহমুদউল্লাহ বলেন, ‘এখনও অনেক কিছু পাওয়ার আছে।

সেমি-ফাইনালের আশা হয়তো কিছুটা ক্ষীণ হয়ে গেছে। কিন্তু দুটি ম্যাচ আছে। আমরা যদি ম্যাচ দুটি জিততে পারি, দলের জন্য ভালো কিছু হবে। আমরা চেষ্টা করছি সবাই। মরিয়া হয়েই চেষ্টা করছি সবাই মিলে। মাঠে শতভাগ নিবেদন দেওয়ার চেষ্টা করছি। ভুল হচ্ছে। তবে আমরা দুটি ম্যাচ জয়ের চেষ্টা করব।’


আরোও অন্যান্য খবর
Paris