সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

২ দিন পর্যবেক্ষণে থাকবেন সাকিব বিশ্রামে সোহান

Paris
Update : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

এফএনএস : বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন সাকিব আল হাসান। সেটি নিয়েই পুরো ম্যাচ খেলে গেছেন। তাকে এখন দুই দিন পর্যবেক্ষণে রাখবে মেডিকেল টিম। অন্যদিকে, ম্যাচের আগেই চোট পেয়েছিলেন নুরুল হাসান সোহান। তাকেও বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে আগামী ম্যাচ তারা খেলবেন কি না, সেটা এখনো অনিশ্চিত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বাংলাদেশের বিদায় একপ্রকার নিশ্চিত। ফলে সেমিফাইনালে যাওয়ার আশাও কার্যত শেষ। তবে এখনো দুটি ম্যাচ রয়েছে। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন সাকিব। সেটি নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং ও বোলিংয়ের গুরুদায়িত্ব পালন করেন। দুই দিন পর্যবেক্ষণ শেষে পরবর্তী পদক্ষেপ নেবে মেডিকেল টিম।


আরোও অন্যান্য খবর
Paris