সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

আবারো মালদ্বীপের ঘরোয়া ফুটবলে সাবিনা

Paris
Update : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

এফএনএস : দেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশি ক্লাবে খেলা সাবিনা খাতুন আবার মাতাবেন মালদ্বীপের মাঠ। আগামী ২০ নভেম্বর মালদ্বীপের ঘরোয়া নারী ফুটসাল টুর্নামেন্ট শুরু হবে। মালদ্বীপ আর্মি ক্লাবের হয়ে খেলতে সাবিনা যাচ্ছেন দ্বীপ দেশটিতে। বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে সাবিনা মালদ্বীপ যাচ্ছে। এটি হবে সাবিনার চতুর্থবার মালদ্বীপের ঘরোয়া ফুটবল খেলা। ২০১৫ সালে প্রথম খেলেছিলেন মালদ্বীপ ডিফেন্স ফোর্স ক্লাবে (পুলিশ)।

এরপর ২০১৬ সালে দুইবার খেলেছিলেন মালদ্বীপ আর্মির হয়ে লিগ ও ফুটসালে। চতুর্থবার মালদ্বীপ যাওয়া প্রসঙ্গে সাবিনা খাতুন জাগো নিউজকে বলেছেন, ‘২০ নভেম্বর ওদের টুর্নামেন্ট শুরু হবে। আমাকে ১২ নভেম্বরের মধ্যে যেতে বলেছে।’ সাবিনা মালদ্বীপের ক্লাবে ৩ বার খেলার পাশাপাশি ভারতের ক্লাবেও খেলেছেন। ২০১৮ সালে সেথু এফসির হয়ে ৭ ম্যাচ খেলেছেন ভারতের নারী ফুটবল লিগে।

করেছিলেন ৬ গোল। চতুর্থবার মালদ্বীপের ঘরোয়া ফুটবলে খেলতে গিয়ে আগের মতোই গোল করে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চান জাতীয় দল এবং বসুন্ধরা কিংসের অধিনায়ক, ‘আমি যখন যে দলেই খেলি নিজের সেরাটা দেয়ার চেষ্টা করি। এবারও সেই প্রচেষ্টা থাকবে, যাতে বেশি গোল করে দলকে জেতাতে পারি এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি।’


আরোও অন্যান্য খবর
Paris