প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ ও বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজশাহী মহানগরীর বেসরকারি কলেজ সমূহের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী “বেসরকারি আন্ত:কলেজ সাংস্কৃতিক ও ক্রীড়া উৎসব”অনুষ্ঠিত হবে। কবি এএমএম আরিফুল হক কুমারের সভাপতিত্বে বঙ্গবন্ধু কলেজে অনুষ্ঠিত সকল কলেজের অধ্যক্ষ মহোদয়ের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় এবং শাহমখদুম কলেজের সভার ধারাক্রমে বঙ্গবন্ধু কলেজে এই সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সদস্য সচিব উপাধ্যক্ষ কামরুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কমিটির আহ্বায়ক অধ্যক্ষ ড. গোলাম মাওলা, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এসএম রেজাউল ইসলাম, অধ্যক্ষ নূরুল ইসলাম, অধ্যক্ষ গোলাম গাউস, অধ্যক্ষ একেএম কামরুজ্জামান, অধ্যক্ষ তাজবুল ইসলাম, অধ্যক্ষ রনজিৎ কুমার সাহা, অধ্যক্ষ কামরুজ্জামান, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল,অধ্যক্ষ মহসিন আলী, উপাধ্যক্ষ সামিনুর রহমান, প্রভাষক ফারুক হোসেন, প্রভাষক জিয়াউর রহমান প্রমুখ।
দুটি পর্বে এই আয়োজন হবে। ১ম পর্বে ১২টি ইভেন্টে প্রাতিষ্ঠানিক ও আন্ত:কলেজ পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ২য় পর্বে ক্রীড়া অনুষ্ঠান। ১ম পর্ব সাংস্কৃতিক প্রতিযোগিতা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এবং ক্রীড়া প্রতিযোগিতা ফেব্রুয়ারী/২০২২ এ অনুষ্ঠিত হবে।
সহ-পাঠক্রমিক কার্যাবলীর নিয়মিত আয়োজনের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের নিজেদের সামর্থ্য বাড়ানো এবং শিক্ষাক্ষেত্রে পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধি এই আয়োজনের উদ্দেশ্য। “ঐক্য, সম্মান, জীবনদক্ষতা” এই শ্লোগানে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় এই আয়োজনে সকলের সহযোগিতা কামনা করা হয়।