সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

খুলনাকে হারিয়ে সিলেটের জয়

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

এফএনএস : জয়ের ভিত গড়া হয়েছিল আগের দিনই। সেই পথ ধরে শেষ দিনে এগিয়ে যেতে কোনো ভুল করেনি সিলেট বিভাগ। মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুনদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে গড়া খুলনা বিভাগকে অনায়াসেই হারিয়েছে তারা। প্রথম রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে হেরে যাওয়া সিলেট ঘুরে দাঁড়িয়ে তুলে নিল দারুণ এক জয়। সিলেট একাডেমি মাঠে জাতীয় লিগে প্রথম স্তরের ম্যাচে চতুর্থ ও শেষ দিনের খেলায় স্বাগতিকদের জয় ৪ উইকেটে। ২০৩ রানের লক্ষ্য তাড়ায় আগের দিন ৩ উইকেটে ১১২ রান তুলে ফেলে সিলেট।

৯১ রান দূরে থেকে বুধবার মাঠে নেমে আরও তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। ৩৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামা জাকির হোসেন দিনের প্রথম ওভারেই বোল্ড হয়ে যান জিয়াউর রহমানের বলে। সেই ধাক্কা সামলে দলকে জয়ের দিকে এগিয়ে নেন জাকের আলি ও অলক কাপালী। তাদের ৩৩ রানের জুটি ভাঙে কাপালীর বিদায়ে। ২০ রান করে তিনি মিরাজকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন।

দারুণ খেলতে থাকা জাকেরকে ফিরিয়ে দেন নাহিদুল ইসলাম। কট বিহাইন্ড হন তিনি দুটি করে ছক্কা-চারে ৪১ রান করে। বাকিটা পথ দৃঢ়তার সঙ্গে পাড়ি দেন তানজিম হাসান ও শাহানুর রহমান। যথাক্রমে ১৮ ও ১৫ রান নিয়ে অপরাজিত ছিলেন দুইজন। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া রেজাউর রহমান দ্বিতীয় ইনিংসে নেন ৫টি। ম্যাচ সেরার পুরস্কার জেতেন সিলেটের ডানহাতি এই পেসার।


আরোও অন্যান্য খবর
Paris