সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

পাকিস্তানের জয়ে উল্লাস করে চাকরি হারালেন ভারতের শিক্ষিকা

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

এফএনএস : পাকিস্তান-ভারত দ্বৈরথ বরাবরই উত্তেজনাপূর্ণ। এই দুই দেশের জনগণ কেউ কাউকে একবিন্দু ছাড় দিতে নারাজ। গত রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের শুরুতেই মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। সেদিন ভারতকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। পাকিস্তানের এই জয়ে উল্লাস করে ভারতের রাজস্থানের বেসরকারি স্কুলের এক শিক্ষিকা চাকরিচ্যুত হয়েছেন। ওই শিক্ষিকার নাম নাফিসা আতারি। তিনি উদয়পুরের নিরজা মোদি স্কুলে শিক্ষকতা করতেন। যদিও ওই শিক্ষিকার দাবি, তিনি সত্িযই পাকিস্তানের সমর্থক নন।

নাফিসা জানান, মজার ছলে খেলা চলাকালীন তার পরিবারের সদস্যরা নিজেদেরকে দুটি গ্রুপে ভাগ করেছিল। যেখানে একপক্ষ ভারতের সাপোর্টার ছিলো আর অন্য পক্ষ পাকিস্তানের। ইতিমধ্যে নাফিজার বিরুদ্ধে উদয়পুর থানায় ভারতীয় দণ্ডবিধির ১৫৩বি ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এর আগে নাফিসা আতারির একটি হোয়াটসঅ্যাপ পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা গেছে, আতারি পাকিস্তানি খেলোয়াড়দের একটি ছবি শেয়ার করেছেন। যাতে লেখা ছিল, ‘জিত গে বা আমরা জিতেছি’। ওই পোস্টের পর তুমুল সমালোচনার মুখে পড়েন নাফিসা। পরে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris