সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

বাসুপাড়ার চেয়ারম্যান প্রার্থী নুরুলের ফুটবল ও জার্সি বিতরণ

Paris
Update : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেউলিয়া যুবসংঘের খেলোয়ারদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম ফুটবল সহ জার্সি সেট প্রদান করেছেন। বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নাম সম্বলীত জার্সি সেট উপহার প্রদান করেন তিনি।

মঙ্গলবার বিকেলে দেউলিয়া চৌরাস্তা সংলগ্ন মাঠে ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে দেউলিয়া যুব সংঘের ৬০ জন সদস্যের মাঝে একটি ফুটবল ও জার্সি সেট এবং ৩০ জন ক্ষুদে খেলোয়ারদের মাঝে একটি ফুটবল এবং জার্সি সেট প্রদান করেন নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীস সুরুজ,

সদস্য জয়নাল আবেদীন, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারীক, দপ্তর সম্পাদক আক্কাছ আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফরেজ আলী, ওয়ার্ড আওয়ামী লীগর সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলেপ আলী, দুলাল হোসেন,আব্দুর রশিদ প্রামানিক, উপজেলা যুব লীগের সহ সভাপতি আব্দুর রশিদ, সদস্য সাজ্জাদ হোসেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহিনুর ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক, অর্থ সম্পাদক হিটলার হোসেন প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris